Speeches & Messages
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক মহোদয়ের বাণী
শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার উপজেলায় শিক্ষার অগ্রগতিতে এক অনন্য ভূমিকা পালন করছে। বর্তমান শিক্ষার্থীদেরকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধূলা সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী একজন সৎ কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনস্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এ আমার দৃঢ় বিশ্বাস। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ প্লাটফরম। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রণে যতক্ষণ থাকে, পরিবারের নিয়ন্ত্রণে থাকে তার চেয়ে অনেকগুণ সময়। এ সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে সামগ্রিক বিকাশ। সন্তানকে সময় দিন, তার ভবিষ্যৎ নিয়ে মতামত ব্যক্ত করুন। যে কোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। শিক্ষার্থীকে বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল আধুনিক বাংলাদেশ বিনির্মানে যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কার্যাবলী গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। বিদ্যালয় এবং অভিভাবকদের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি এবং নির্মাণ করতে পারি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ।
সহকারি প্রধান শিক্ষক
সহকারি প্রধান শিক্ষকের বাণী
আলহামদুলিল্লাহ। বর্তমান যুগ ডিজিটাল সভ্যতার যুগ। এই ডিজিটালাইজেশনের সুবাধে মূহুর্তেই আজ আমরা বিশ্বে যেকোন প্রান্তে বিচরন করে আসতে পারি। যা পূর্বে ছিল অকল্পনীয়। এই ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী শতবর্ষীয় প্রতিষ্ঠান পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যারলয়ের যাবতীয় কার্যক্রমে গতিশীলতা আনতে এবং প্রতিষ্ঠানের গৌরবোজ্জল ইতিহাস, ঐতিহ্য সর্বসাধারনের দোরগোড়ায় পৌছে দিতে বিদ্যালয়ের স্বতন্ত্র ডায়নামিক ওয়েব সাইট প্রস্তুত হচ্ছে জেনে সত্যিই আমি আজ আবেগাপ্লুত। আশা করি ওয়েব সাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি যথাযত নিয়মে তথ্যসমৃদ্ধ হবে এবং সর্বদা আপডেটেড থাকবে। আশা করি এই ডায়নামিক ওয়েব সাইট এর সাহায্যে রিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলেই সমানভাবে উপকৃত হবে। এর সাহায্যে শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোর দিশারী হবে এবং দেশ জনগণ ও বিশ্বের নেতৃত্বদানে অগ্রণী ভুমিকা পারলন করবে। এটা আমার একান্ত প্রত্যাশা।
পরিশেষে যাদের নিরলস প্রচেষ্টায় এই ডায়নামিক ওয়েব সাইটটি প্রস্তুত হচ্ছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।