Slide

Institute Update

EIIN Number
130142
Institution Code
BMS-12502081447
Center Code
Beanibazar-1, 114
ESTD Year
1917

বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি

পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়টি সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রস্থলে ছায়াঘেরা, পাখিডাকা সুরম্য টিলার উপরে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অন্যতম শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় শত বছরের ঐতিহ্য ও পূর্ব সিলেটে শিক্ষা প্রসারে অতুলনীয় এই প্রতিষ্ঠান বিয়ানীবাজার তথা সিলেটের গৌরব। বিয়ানীবাজার তথা দাসগ্রামের জমিদার শ্রী গৌর চন্দ্র দাস মুন্সির সুযোগ্য পুত্র শ্রী পবিত্রনাথ দাস এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। তাঁর স্বপ্নের আংশিক বাস্তবায়ন ঘটে ১৯১০ সালে নিজস্ব ভূমিতে পঞ্চখণ্ড মিডল ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ১৯১৭ সালে বিদ্যালয়টি হরগোবিন্দ হাই স্কুল নামে সরকারি স্বীকৃতি লাভ করে। পবিত্র নাথ দাস অপুত্রক পিতৃব্য হরগোবিন্দের নামে বিদ্যালয়টি নামকরণ করেন। পরবর্তীতে পরগনার নাম পঞ্চখণ্ড যুক্ত করে বিদ্যালয়ের নামকরণ করা হয় পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৭ খ্রিস্টাব্দে বৃহত্তর সিলেটের মফঃস্বল অঞ্চলের দ্বিতীয় প্রাচীন উচ্চ বিদ্যালয়ের মর্যাদা লাভ করে এবং ১৯৪১ খ্রিস্টাব্দে কলকতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। এ জনপদে প্রতিষ্ঠিত পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য অত্যন্ত বর্ণাঢ্য ও উল্লেখযোগ্য। বিদ্যালয়টি বিয়ানীবাজারবাসী আপামর জনসাধারণের বিনম্র অহংকার। শহীদ বুদ্ধিজীবী ড. জি.সি (গোবিন্দ চন্দ্র) দেব সহ হাজার হাজার শিক্ষার্থী কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে সুনামের সাথে দেশে বিদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং রয়েছেন। বর্তমানে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ (এম.পি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি ২৫/০৪/২০১৮ খ্রিস্টাব্দ তারিখ থেকে সরকারিকরণ করা হয়। মডেল প্রকল্প চুক্তি অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দ হতে বিদ্যালয়ে সহশিক্ষা চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার। শিক্ষক ও কর্মচারী সংখ্যা ২৮ জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম অত্র বিদ্যালয়ে চালু রয়েছে। মোট কথা শিক্ষা বিস্তারের কাজে বিদ্যালয়টি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

“

শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজার উপজেলায় শিক্ষার অগ্রগতিতে এক অনন্য ভূমিকা পালন করছে। বর্তমান শিক্ষার্থীদেরকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধূলা সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী একজন সৎ কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনস্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এ আমার দৃঢ় বিশ্বাস। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ প্লাটফরম। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রণে যতক্ষণ থাকে, পরিবারের নিয়ন্ত্রণে থাকে তার চেয়ে অনেকগুণ সময়। এ সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে সামগ্রিক বিকাশ। সন্তানকে সময় দিন, তার ভবিষ্যৎ নিয়ে মতামত ব্যক্ত করুন। যে কোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। শিক্ষার্থীকে বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল আধুনিক বাংলাদেশ বিনির্মানে যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কার্যাবলী গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। বিদ্যালয় এবং অভিভাবকদের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি এবং নির্মাণ করতে পারি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ।

প্রধান শিক্ষক
সহকারি প্রধান শিক্ষক

সহকারি প্রধান শিক্ষকের বাণী

“

আলহামদুলিল্লাহ। বর্তমান যুগ ডিজিটাল সভ্যতার যুগ। এই ডিজিটালাইজেশনের সুবাধে মূহুর্তেই আজ আমরা বিশ্বে যেকোন প্রান্তে বিচরন করে আসতে পারি। যা পূর্বে ছিল অকল্পনীয়। এই ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী শতবর্ষীয় প্রতিষ্ঠান পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যারলয়ের যাবতীয় কার্যক্রমে গতিশীলতা আনতে এবং প্রতিষ্ঠানের গৌরবোজ্জল ইতিহাস, ঐতিহ্য সর্বসাধারনের দোরগোড়ায় পৌছে দিতে বিদ্যালয়ের স্বতন্ত্র ডায়নামিক ওয়েব সাইট প্রস্তুত হচ্ছে জেনে সত্যিই আমি আজ আবেগাপ্লুত। আশা করি ওয়েব সাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি যথাযত নিয়মে তথ্যসমৃদ্ধ হবে এবং সর্বদা আপডেটেড থাকবে। আশা করি এই ডায়নামিক ওয়েব সাইট এর সাহায্যে রিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সকলেই সমানভাবে উপকৃত হবে। এর সাহায্যে শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোর দিশারী হবে এবং দেশ জনগণ ও বিশ্বের নেতৃত্বদানে অগ্রণী ভুমিকা পারলন করবে। এটা আমার একান্ত প্রত্যাশা।

পরিশেষে যাদের নিরলস প্রচেষ্টায় এই ডায়নামিক ওয়েব সাইটটি প্রস্তুত হচ্ছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

সহকারি প্রধান শিক্ষক
0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Visual Journey

Gallery

View All Pictures

Student Demographics

0
Class-ix
0
Class-x
0
Class-vii
0
Class-viii
0
Class-vi

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
Emergency phone numbers Emergency phone numbers